Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০৪:১৬, ৮ মার্চ ২০২৬

ঝিনাইদহে উত্তেজনা

তেল নিতে গিয়ে স্টেশনের কর্মীদের মারধরে প্রাণ গেলো তরুণের

তেল নিতে গিয়ে স্টেশনের কর্মীদের মারধরে প্রাণ গেলো তরুণের
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে বিক্রয়কর্মীদের মারধরের শিকার হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত নিরব আহমেদ (২২) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবার এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে নিরব আহমেদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান। তবে সেখানে দায়িত্বরত বিক্রয়কর্মীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর নিরব দেখতে পান, স্টেশনের কর্মীরা বোতলে করে তেল বিক্রি করছেন। বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুললে বিক্রয়কর্মীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী বাঁশের লাঠি দিয়ে নিরবকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন জানান, মুমূর্ষু অবস্থায় নিরবকে হাসপাতালে আনা হয়। তার কাঁধ ও মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন ছিলো। রাত ৯টা ৫ মিনিটে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে নিরবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মীরা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাজ ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব আহমেদ সামনের সারিতে সক্রিয় ছিলেন। তিনি শহরের আদর্শপাড়া বকুলতলা এলাকার একটি মেসে বসবাস করতেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা