Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ১২:৩২, ১৬ মার্চ ২০২৬

দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু, প্রস্তুত ৪০০ শ্রমিক

দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু, প্রস্তুত ৪০০ শ্রমিক
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুর থেকে দেশের ৫৩ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় উদ্বোধনী দিনে খাল খননে অংশ নিতে প্রায় ৪০০ শ্রমিক প্রস্তুত রয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকেই শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া নিয়ে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় জনসভাস্থলে জড়ো হন। প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই তারা সাহাপাড়া খাল খনন কাজে নেমে পড়বেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দিনাজপুরের কান্তনগর ঢেপা নদী থেকে উৎপত্তি হওয়া খালটি বলরামপুর সাহাপাড়া হয়ে তেলমাখার ঘাট পর্যন্ত বিস্তৃত। প্রায় ১২ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন ও পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনঃখননের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেছেন।

খাল খনন কাজে অংশ নিতে আসা শ্রমিক আব্দুল করিম বলেন, বহুদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় এলাকাবাসী নানা সমস্যায় পড়ছিলেন। এখন খননকাজ শুরু হওয়ায় সবাই আশাবাদী যে এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ হবে।

স্থানীয় কৃষক আবুল হোসেন বলেন, খালটি খনন করা হলে জমিতে সেচ দেয়া এবং পানি চলাচল অনেক সহজ হবে। এতে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি