Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৫৪, ৮ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের ঘোষণা

বিএনপি ক্ষমতায় এলে পুনরায় শুরু হবে খাল খনন কর্মসূচি

বিএনপি ক্ষমতায় এলে পুনরায় শুরু হবে খাল খনন কর্মসূচি
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশজুড়ে খাল খনন কর্মসূচি চালু করা হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন প্রকল্প দেশের বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রেখেছিলো। নতুন সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি সে সফল প্রকল্প পুনরায় বাস্তবায়ন করবে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তারেক রহমান বলেন, জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে একদিকে বন্যা নিয়ন্ত্রণ করেছিলেন, অন্যদিকে সেচ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটিয়েছিলেন। এতে খাদ্য উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পায়।

তিনি আরও উল্লেখ করেন, সেচ ব্যবস্থার উন্নতির ফলে যেসব এলাকায় আগে বছরে একটি ফসল হতো, সেখানে দুই বা তিনটি ফসল উৎপাদন শুরু হয়। এর সুফলেই দুর্ভিক্ষমুক্ত বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয় এবং অল্প পরিমাণ হলেও বিদেশে খাদ্য রফতানি করতে পারে।

তারেক রহমান বলেন, বাংলাদেশকে কৃষি ও খাদ্য নিরাপত্তায় আরও শক্তিশালী করতে হলে খাল খনন প্রকল্পের মতো উদ্যোগ আবারও নিতে হবে। বিএনপি সে প্রতিশ্রুতি নিয়েই এগোচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ