Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ২১ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের ঘোষণা

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবে বিএনপি—এমন ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পানি ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খননের বিকল্প নেই।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রায় বড় ভূমিকা রেখেছিলো। এখন সে প্রয়োজন আরও বেশি অনুভূত হচ্ছে। ঢাকা শহরের কথাই ধরলে দেখা যায়, একের পর এক খাল ভরাট ও দখলের কারণে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট তৈরি হয়েছে।

ঢাকার পরিবেশ পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেখেছি ঢাকার সবুজ অনেকটাই হারিয়ে গেছে। শহর যেন আগের চেয়ে আরও শুষ্ক হয়ে উঠেছে। এ অবস্থা থেকে উত্তরণে বিএনপি ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে দেশব্যাপী পরিবেশবান্ধব বনায়ন কর্মসূচি গ্রহণ করা হবে, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলাতেও সহায়ক হবে।

রাজনীতির সংস্কৃতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাইরে থেকে অনেক কিছু শুনেছি, কিন্তু দেশে এসে বাস্তবতা ভিন্নভাবে দেখছি। বিরোধীদলের সমালোচনা রাজনীতির স্বাভাবিক চর্চা হলেও এখন সময় এসেছে শুধু সমালোচনায় আটকে না থেকে সংকট সমাধানে কথা বলা ও কার্যকর উদ্যোগ নেয়ার।

ট্রাফিক সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করা গেলে ঢাকার যানজট অনেকাংশে কমানো সম্ভব। মেট্রোরেল অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বিকল্প হিসেবে মনোরেল ব্যবস্থা চালুর কথা ভাবছে বিএনপি। বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করা গেলে নগর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

শিক্ষা ও ক্রীড়া খাতে পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান তারা। ভবিষ্যতে শিক্ষার্থীদের পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শেখার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে এবং তৃতীয় একটি ভাষা শেখার সুযোগও তৈরি করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য অন্তত একটি খেলায় অংশগ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। একইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। এসবের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে জানান তারেক রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী