Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৪১, ২৭ ডিসেম্বর ২০২৫

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সে ভয়াবহ সংঘর্ষ, ভাই–বোনসহ নিহত ৩

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সে ভয়াবহ সংঘর্ষ, ভাই–বোনসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমতউল্লাহর ছেলে নিশান (২৩), একই জেলার কেশবপুর উপজেলার চালতীবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং তার বোন বিউটি বেগম (৩০)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ভাঙ্গা থেকে খুলনার দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী