Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ২৬ জানুয়ারি ২০২৬

মহাসড়ক অবরোধ

রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। অপর দুইজন—একজন নারী ও একজন পুরুষের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিক্ষার্থী শান্ত ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।

আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ চলাকালে রাজশাহী-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

নগরীর মতিহার জোনের ওসি সোহেল রানা জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত স্থানীয়রা তাদের ঘেরাও করে রাখে এবং উদ্ধারকাজে বাধা দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের