Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ২১ মার্চ ২০২৬

ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ টানা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষে অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে ওবায়দুর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।

মিজানুর রহমান জানান, গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী ও হাসান মুন্সীর পক্ষের সঙ্গে ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের অনুসারীদের মধ্যে দুই দিন আগে চা খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রথম দফায় উত্তেজনা তৈরি হয়। পরে ঈদের দিন সকালে আধিপত্য বিস্তার ও এক নারীকে কেন্দ্র করে টিকটক ভিডিও বানানো নিয়ে বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত ফোর্সসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী