Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

ক্রীড়া অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার অভিযোগ 

ভাঙ্গায় ১৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০

ভাঙ্গায় ১৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ১৪ গ্রামের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

শনিবার সকালে ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধান শিক্ষক মো. এনামুল কবির পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দেননি। এতে ওই কয়েক গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

সংঘর্ষ শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে, যখন দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আহত করা হয়। খবর দ্রুত ছড়িয়ে পড়লে মানিকদাহ ইউনিয়নের চার গ্রাম থেকে শত শত মানুষ রাস্তায় নামে। পালটা জবাবে হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের হাজার হাজার মানুষ সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দুই পাশে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুকুরিয়া বাজারের প্রায় ৩০টি দোকান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ব্যর্থ হলেও পরে অতিরিক্ত পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যার আগেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী