Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৩ হাসপাতালে

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৩ হাসপাতালে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী সিসিবিএল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটি ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের বলে জানিয়েছে পুলিশ।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবু জাফর জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তাসনিম জুবায়ের নাদিম বলেন, এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, বাসটি ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে যাচ্ছিল। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী