Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ৬ এপ্রিল ২০২৬

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স
ছবি: সবার দেশ

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দল বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।

রোববার (৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেন বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন।

এ বিজিবি কর্মকর্তা জানান, ন্যাশনাল ডিফেন্স কোর্স দলের মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ জন সদস্য বেনাপোল আইসিপি ও বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন।

এর আগে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) প্রতিনিধি দলকে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দফতর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এনডিসি দলকে অভ্যর্থনা জানান। এসময় সেখানে খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দফতরের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক ও  ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ইব্রাহিম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এনডিসি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণপূর্বক সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করেন। ব্রিফিং শেষে দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ এর যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন। প্যারেড পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আস্থা বৃদ্ধির প্রতিফলন ঘটে বলে তিনি জানান। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা