Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৬, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪৬, ২৭ এপ্রিল ২০২৬

ভারতের বিধানসভা নির্বাচন

৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রফতানি

৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রফতানি
ছবি: সংগৃহীত

ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা তিন দিন বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম। সে সাথে শুধুমাত্র জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সাথে ভারতের পশ্চিবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পচনশীল পণ্য আমদানি-রফতানি চলবে।

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া, আই.এ.এস. স্বাক্ষরিত গত ২৪ এপ্রিল এক পত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট তার পত্রে উল্লেখ করেছেন, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্য ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করার জন্য উত্তর ২৪ পরগণার সমস্ত আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং প্রবেশ/বাহির হওয়ার পথ বন্ধ থাকবে।

তবে পচনশীল পণ্য বন্ধের আওতামুক্ত থাকবে। আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ থাকলে শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত জরুরী প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে গমন, ভোটের জন্য পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তনকারী ভোটার এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এ কারণে টানা তিন দিন এ পথে কোন পঁচনশীল পণ্য ছাড়া কোন পণ্য আমদানি-রফতানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে তিন দিন যাত্রী চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র জরুরী চিকিৎসার (মেডিকেল ভিসা) জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবে। এছাড়া ভারতীয় যারা বাংলাদেশে অবস্থান করছে তারা ভোট দেয়ার জন্য ভারত ফিরে যেতে পারবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে সব ধরণের পাসপোর্টযাত্রী চলাচল করতে পারবেন।  

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের জন্য টানা তিনদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক থাকবে। ভারত থেকে পঁচনশীল কোন পণ্য এলে দ্রুত খালাস করা হবে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেহা বোরাকে মুক্তি দিলো দিল্লি পুলিশ
নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১৫
ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
মুক্তি পেলেন মমতা ও কেজরিওয়াল
আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বেনাপোলে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
নাগরিক সেবার বেহাল, নগর পিতা ঘুমান!
দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ