Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১২ মে ২০২৬

বীরগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার, থানায় দুই মামলা

বীরগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার, থানায় দুই মামলা
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) বিকেলে উপজেলার সাতোর চৌপুকুরিয়া গ্রামের বটতলী বাজার এলাকায় অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ। অভিযানে চাউলিয়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মজিবর রহমান (৩০) এবং ফজল হকের ছেলে রাসেল ইসলামকে (২০) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে এর আগের দিন রোববার (১০ মে) রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেওলি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সাহাডুবি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আবু বকর সিদ্দিককে (৪২) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বীরগঞ্জ থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা