Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৫, ৮ এপ্রিল ২০২৬

ঢেপা নদীতে উৎসবের ঢেউ, বীরগঞ্জে জমজমাট নৌকা বাইচ

ঢেপা নদীতে উৎসবের ঢেউ, বীরগঞ্জে জমজমাট নৌকা বাইচ
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার স্লুইসগেট সংলগ্ন ঢেপা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামীণ এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসান্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শোভা বাড়ান ৪ নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, বীরগঞ্জ থানার ডিএসবি ডিআইও মো. হায়দার আলী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার।

নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই ঢেপা নদীর দুই তীরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের নৌকার মনোমুগ্ধকর কসরত ও মাঝিদের ছন্দময় বৈঠা চালানো দেখে মুগ্ধ হন দর্শকরা। নদীবেষ্টিত এ জনপদে এমন আয়োজন এলাকাবাসীর মাঝে দীর্ঘদিনের প্রত্যাশিত আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে। দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।

প্রতিযোগিতার সমাপ্তিতে প্রধান অতিথি সুমা খাতুন বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে এবং তরুণদের সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তারা আরও জানান, বীরগঞ্জের মানুষের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তারা ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনের পরিকল্পনা করছেন। 

স্থানীয় বাসিন্দারাও দাবি জানিয়েছেন যেন প্রতি বছর এমন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকে। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করছে। নদী তীরের মানুষ জানান, আধুনিক বিনোদনের যুগেও নৌকা বাইচের আবেদন এতটুকু কমেনি, যা আজকের উপচে পড়া ভিড় দেখেই বোঝা যায়। মূলত লোকজ সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টায় এ প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?