Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৪, ২২ এপ্রিল ২০২৬

আতঙ্কে এলাকা

বীরগঞ্জে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২

বীরগঞ্জে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ-এ মন্দির ভাঙচুর, মূর্তি ক্ষতিগ্রস্ত, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাঁওতাল (সনকা) আদিবাসী ও ধর্মান্তরিত খ্রিস্টান সম্প্রদায়ের বসতবাড়ি, কবরস্থান এবং শ্মশানকালী মন্দিরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মন্দিরে ভাঙচুর চালিয়ে দেবমূর্তি ক্ষতিগ্রস্ত করে পাশের ভুট্টাক্ষেতে ফেলে দেয়। একই সঙ্গে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পিউস মুরমু নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগও উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাতেই থানায় অভিযোগ দায়ের করলে ১৯ এপ্রিল একটি মামলা রেকর্ড করা হয়। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু করে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত আসামি আজাদ ও মনি নামে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ রায় জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বীরগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী