Sobar Desh | সবার দেশ রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৫, ১৬ মে ২০২৬

বিয়েতে দাওয়াত না পেয়ে বিক্ষোভে নামলেন বন্ধুরা

বিয়েতে দাওয়াত না পেয়ে বিক্ষোভে নামলেন বন্ধুরা
ছবি: সংগৃহীত

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’—এমন ব্যতিক্রমী স্লোগানে মুখর হয়ে উঠলো দৌলতদিয়া। বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন এসএসসি ব্যাচ-১৫ এর একদল তরুণ।

শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল-এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ব্যতিক্রমধর্মী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ বন্ধুরা। তাদের কণ্ঠে শোনা যায়—‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না, মানবো না শাকিলের গোপন বিয়ে’সহ নানা রসাত্মক স্লোগান।

বন্ধু আশিক জানান, দীর্ঘদিন ধরে বন্ধুদের বিয়েতে দাওয়াত দেয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত গোপনে বিয়ে করে ফেলেন তাদের বন্ধু শাকিল শেখ। এতে তারা কষ্ট পেয়েছেন।

তিনি বলেন, বিয়ের খবর গোপন রাখায় আমরা খুবই মন খারাপ করেছি। তাই বন্ধুরা এক হয়ে প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিল করেছি।

বিক্ষোভের প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলা-র এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সবার সঙ্গে সবার যোগাযোগও নিয়মিত।

তিনি বলেন, হঠাৎ করেই আমাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়ন-এর নুরু মণ্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সে বিয়েতে বন্ধুদের কাউকে দাওয়াত দেয়া হয়নি। তাই এর প্রতিবাদে আমরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি।

তবে সব অভিমান ও প্রতিবাদের মাঝেও নবদম্পতির জন্য শুভকামনা জানাতে ভোলেননি বন্ধুরা। আয়োজকদের ভাষ্য, দাওয়াত না দিলেও বন্ধুর নতুন জীবনের জন্য আমরা দোয়া করি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা