Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মেঘনায় মাদকবিরোধী ফুটবল ম্যাচে উৎসবমুখর পরিবেশ

মেঘনায় মাদকবিরোধী ফুটবল ম্যাচে উৎসবমুখর পরিবেশ
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানিকারচর এলএল হাই স্কুল মাঠে ছাত্রদলের আয়োজনে এইম্যাচে মুখোমুখি হয় স্থানীয় ‘মেঘনা একাদশ’ ও প্রবাসী সংগঠিত ‘নাইজেরিয়া একাদশ’।

ম্যাচকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলো দর্শকদের উচ্ছ্বাস। তরুণ-যুবকদের মধ্যে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে ক্রীড়াঙ্গনকে বেছে নেয়ায় আয়োজকদের প্রশংসা করেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি তাদেরকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি আ. লতিফ ভূইয়া, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মিজানুর রহমান, জয়নাল আবেদীন সরকার, সলিমুল্লাহ মোহাম্মদ, ডা. এম. এ. কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক উত্তর জেলা ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া ও উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বহু নেতাকর্মী মাঠে উপস্থিত ছিলেন। খেলার শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল