Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ২৪ মে ২০২৬

শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজন গ্রেফতার 

শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজন গ্রেফতার 
ছবি: সবার দেশ

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় শারীরিক ভাবে নির্যাতনের  অভিযোগে আলম গাজী (৫৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে।

ধর্ষন চেষ্টাকারী আলম গাজী শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত জহুর গাজীর ছেলে।

শুক্রবার (২২ মে) রাত ১০ টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে শুক্রবার সকালে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি টোং ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করতে জামা কাপড় খুলে শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে আহত করে। পরে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষন চেষ্টাকারী আলমকে গ্রেফতার করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার স্বরুপদাহ গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত আলম গাজীকে আটক করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা