Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
ছবি: সবার দেশ

ভারতে দালাল এর খপ্পরে পড়ে এক বছর থেকে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ৪৭ জন নারী পুরুষ। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এদের সকলকে হস্তান্তর করেন। এরা ভারতের পুলিশের কাছে আটক হয়ে জেলখানায় যায়। সেখান থেকে এদের বেসরকারী একটি সংস্থা ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে।

ফেরত আসারা হলো, আজিজুর রহমান এর ছেলে আশিক শিকদার (২৭), দেলোয়ার এর ছেলে তাজুল ইসলাম (২৯), মরহুম আব্দুল হালিম ছেলে  জীবন মিয়া (২৯), দুদু মিয়া পাইক ছেলে সুজন মিয়া (২৪), মরহুম আব্দুর রহমান ছেলে জাকির মন্ডল (২৫), আব্দুল গাজী ছেলে নাজির গাজী (৩১), মরহুম আব্দুল বাকী ছেলে উজ্জল হোসেন (৩৬), মজিব ইসলাম উদ্দিন ছেলে সাকিব (২৮), চাঁদ আলম এর ছেলে কামরুজ্জামান কাজল (৩৪), আলাউদ্দিন ছেলে ইব্রাহিম আলী (৩২), মহসিনের ছেলে মাসুদ মিয়া (২৪), চন্দ্রা গাইনি ছেলে পলিন গাইনি (৩২), সালাম খাঁর ছেলে রহিম (২৩),  নূর আলীর ছেলে রুহুল ইসলাম (৩২), আবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন(২৫), নূর ইসলাম সর্দারের ছেলে ইসমাইল (৩১), খোরশেদ আলমের ছেলে  মাহরুপ বিল্লাহ সর্দার (৩১), খোরশেদ আলমের ছেলে ইসমাইল হোসেন (২১), আলমগীর মোল্লার ছেলে জীবন মোল্যা (৩২),  সুলতান আলীর ছেলে সান্টু আলী (৩২), আলমগীর সরকারের ছেলে নাঈম সরকার (২৩), সুরুজ মিয়ার মেয়ে তহমিনা (২৬),  আবু হাসানের মেয়ে মোছা মরিয়ম (২৫), বেলাল হোসেনের মেয়ে রাতুল খান (২৪), আব্দুল হোসেনের ছেলে আবু ইউসুপ (২৭), মরহুম বাছচা মিয়ার ছেলে আনোয়ার (৩০), দীন ইসলামের ছেলে রফিজ (২৬), অথৈ আলীর ছেলে শহিদ প্রামাণিক (৩২), মরহুম জুলিয়াস হোসেনের মেয়ে সুরাইয়া আক্তার (২৪), নূর কবিরের ছেলে ইসমাইল হোসেন (৩২), আব্দুল জাব্বারের ছেলে আসাদ উজ্জামান (৩১), আব্দুল মান্নানের ছেলে ইয়াছিন মিয়া (২৫), আব্দুল সাত্তারের ছেলে ইকবাল হোসেন (২৩), বাবুল হাসানের ছেলে শরিফুল ইসলাম (৩২),  রুনাছং রানার ছেলে দিলীপ রানা (২৫), কুদ্দুস মোল্লার ছেলে শাহীন মোল্যা (৩৪),  রেহাজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ সুমন (৩২),  মো: ইব্রাহীমের ছেলে ইমরান হোসেন (৩৪) ও রাউল সরদার ছেলে জেসান সরদার (৩২)। এদের  সকলের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা,  ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এরা সকলে ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যায়। পরে সেদেশের পুলিশের হাতে এরা আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা শেষে এদেরকে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে একটি বেসরকারি শেল্টার হোমে তাদের আশ্রয় হয়। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুমানিকতা শেষ করে এদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে এদেরকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাদের নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।

ফেরত আসাদের গ্রহনকারী যশোর মহিলা আইনজীবি সমিতির এরিয়া কোয়াঅর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ফেরত আসাদের থানা থেকে আনুষ্ঠানিকতা শেষে যশোরের নিজস্ব শেল্টার হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করবে বলে তারা জানায়। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ