Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২১, ৫ মার্চ ২০২৫

অপহরণের ৭ ঘন্টার মধ্যে ১১ নারী-শিশু উদ্ধার

অপহরণের ৭ ঘন্টার মধ্যে ১১ নারী-শিশু উদ্ধার
ছবি: সবার দেশ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলী খালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৭টার দিকে অপহরণের খবর পেয়ে বেলা ২টার দিকে পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছে নৌবাহিনী সূত্র।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, টেকনাফ উপজেলাস্থ হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর আলীখালী গ্রামে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে বাড়ির নারী-শিশুকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। 

এমন খবর পেয়ে হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে যৌথ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানে গহীন পাহাড়ের পাদদেশের বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দেশের নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে নৌবাহিনী। নৌবাহিনীর এ কার্যক্রম চলমান চলবে বলে উল্লেখ করা হয়।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়, কড়া বার্তা ইরানের
ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪