Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৬, ২ মার্চ ২০২৬

প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়ার প্রস্তাব করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে ডেপুটি স্পিকার পদে প্রধান বিরোধী দলকে দায়িত্ব দেয়ার বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। আমরা চাই, এখন থেকে সেটির বাস্তবায়ন শুরু হোক। সে কারণে আমাদের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে অফার করেছি, তারা যেনো ডেপুটি স্পিকার মনোনীত করেন। স্পিকার নির্বাচনের দিনই যেনো ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

উচ্চকক্ষ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি আলোচনার বিষয়। তবে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেয়ার প্রস্তাব সরকার সদিচ্ছার অংশ হিসেবে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সাংবিধানিকভাবে সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুই পদই নিতে পারে। কিন্তু জুলাই জাতীয় সনদের আলোকে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়াই সমঝোতার অংশ।

সরকারের এ প্রস্তাবের বিষয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ