Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৩৬, ২ মার্চ ২০২৬

রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ

রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থান থেকে কাটা হাত-পা উদ্ধারের ঘটনার পর এবার তুরাগ নদী থেকে এক যুবকের দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ১ মার্চ দিনভর অভিযান চালিয়ে আমিনবাজার এলাকার সালেপুর ব্রিজের নিচ থেকে লাশের অংশগুলো উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় মতিঝিল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সকালে অভিযান শুরুর পর প্রথমে পেটের নিচের অংশ উদ্ধার করা হয়। বাকি অংশ উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, পুলিশের তথ্য পেয়ে চার সদস্যের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং প্রথমে কোমরের একটি অংশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পল্টন-এর আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে একটি কাটা পা উদ্ধার করা হয়। পরদিন সকালে বায়তুল মোকাররম-এর সামনে থেকে দুটি হাত এবং পরে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আরেকটি পা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া হাতের আঙুলের ছাপ যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, খণ্ডিত অংশগুলো ৩০ বছর বয়সী ওবায়দুল্লাহর। তিনি শিবপুর উপজেলা, নরসিংদীর বাসিন্দা এবং একটি হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর স্কাউট ভবনের সামনে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সাইকেলে এসে কালো পলিথিনে মোড়ানো কিছু ফেলে দ্রুত সরে যান। ভিডিও বিশ্লেষণে তাকে শাহীন হিসেবে শনাক্ত করা হয়।

পুলিশের দাবি, নিহত ওবায়দুল্লাহ মতিঝিলের কবি জসীমউদ্দীন রোডের একটি ফ্ল্যাটে হোটেল কর্মচারী শাহীন আলমের সঙ্গে থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত ক্ষোভের জেরে শুক্রবার রাতে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন শাহীন আলম। পরে লাশ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন। নিহত ব্যক্তি তাকে ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করতেন বলেও জানিয়েছেন তিনি। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, লাশের সব অংশ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
তুরাগ নদে মিললো সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের লাশ
সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি