Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ৫ মার্চ ২০২৫

বদলগাছীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নওগাঁয় ২ ইট ভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা

নওগাঁয় ২ ইট ভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা
ছবি: সবার দেশ

নওগাঁর বদলগাছী ২ টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার  (০৫ মার্চ) দুপুর ১.৩০ টার সময় উপজেলার মধুরাপুর  ইউনিয়নের চাঁপাইনগর মেসার্স নাহার ব্রিকস ফিল্ড ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্ঘনে ১৪ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা ও আধায়পুর ইউনিয়নের মাধোপাড়ার মেসার্স দীপ্তি  ব্রিকস ফিল্ড ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এ অভিযানটি পরিচালোনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি । এ সময় তিনি জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক সঠিক কাগজ পত্র না থাকায় উপজেলার ৩৫ টি ইটভাটার মধ্যে ২ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায় ও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য