Sobar Desh | সবার দেশ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ১৭ মার্চ ২০২৫

মাগুরার সে শিশু পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার 

মাগুরার সে শিশু পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার 
ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নিহত সে ৮ বছরের শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনি বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন ওই পরিবারের জন্য।

সোমবার (১৭ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হয়ে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারটি শিশুটির পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

ঈদ উপহার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (১৩ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। হৃদয়বিদারক এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুরু থেকেই শিশুটির চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেন তারেক রহমান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শিশুটি না ফেরার দেশে চলে যায়।

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এছাড়াও তিনি সব সময় এ পরিবারের খোঁজখবর রাখছেন।

তিনি আরও বলেন, মেয়েটির মা তিন দিন ধরে একই পোশাক পরে রয়েছেন- এ কথা জানতে পেরে তারেক রহমান দ্রুত পরিবারের জন্য ঈদ উপহার পাঠান।

এ মানবিক সহায়তা শিশুটির পরিবারকে কিছুটা স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য