Sobar Desh | সবার দেশ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ১৬ এপ্রিল ২০২৫

কলেজ ছাত্র হত্যায় গ্রেফতার নিয়ে ধুম্রজাল

কলেজ ছাত্র হত্যায় গ্রেফতার নিয়ে ধুম্রজাল
ছবি: সবার দেশ

টাঙ্গাইলের কালিহাতীতে কলেজ ছাত্র হত্যার অভিযোগে গ্রেফতার নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ভোরে কালিহাতী থানা পুলিশ ৬ জনকে আটক করে। পরে রহস্যজনক কারণে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ৫ জনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এদের মধ্যে নোমানকে হত্যা মামলায় অভিযুক্ত করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। নোমান উপজেলার মহিষজোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এছাড়া একই উপজেলার ঘড়িয়া গ্রামের আ: লতিফের ছেলে সাব্বিরের বাড়ী থেকে নিহত আ: আলীমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির ও শাকিলকে স্বাক্ষী হিসেবে আদালতে পাঠানো হয়েছে বলে এসআই মিজানুর রহমান নিশ্চিত করেছেন। এনিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

প্রকাশ, গত শনিবার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের ছেলে আব্দুল আলীম বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কালিহাতী উপজেলা দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলীমের মা আকলিমা আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন <<>> সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

জানা গেছে, পুলিশ বুধবার ভোরে দক্ষিণ সাতুটিয়া গ্রামের রকিবের বাড়ী থেকে নোমান, শরিফ, জামিল, ইমরান ও শাকিলকে আটক করেন। এদের মধ্যে নোমান ব্যতীত অন্য চারজন কালিহাতী নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী।

মোটা অংকের অর্থের বিনিময়ে পাঁচজনকে মামলা থেকে বাদ দিতে ওসি আবুল কালাম ভূইয়া ও সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

উল্লেখ্য, সম্প্রতিকালিহাতী সার্কেল এএসপি আব্দুল্লাহ আল ইমরানের দেহরক্ষী কনষ্টেবল নাদের খান দেলদুয়ারে ইয়াবা কিনতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, হত্যায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর একজনকে অভিযুক্ত করে ও দুজনকে স্বাক্ষী হিসেবে আদালতে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য