Sobar Desh | সবার দেশ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ১৫ এপ্রিল ২০২৫

সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: সবার দেশ

টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকের ভিতর থেকে আব্দুল আলীম নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ এপ্রিল ) দুপুরে উপজেলা সদরের সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে।  সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। শ্বাসরোধ করে আব্দুল আলীমকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশা বসত ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাংকির ভেতরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিলো।

আব্দুল আলীম গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  আবুল কালাম ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য