Sobar Desh | সবার দেশ সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩১, ৩১ মে ২০২৫

অল্পের জন্য রক্ষা ১৩ পর্যটক

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ড

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাওয়া একটি পর্যটকবাহী হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত ৯টার দিকে ট্যাকেরঘাট এলাকার নীলাদ্রি লেকের কাছে নোঙর করা অবস্থায় আগুন ধরে যায় নৌকাটিতে। তবে সময়মতো সতর্কতা নেয়ায় অগ্নিকাণ্ডের সময় থাকা ১৩ জন পর্যটক প্রাণে রক্ষা পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ‘রাহাবার’ নামে একটি হাউসবোট টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও যাদুকাটা নদীসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ওই এলাকায় নোঙর করেছিলো। রাতের খাবার প্রস্তুতের সময় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

উত্তর শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইয়াকুব হোসেন জানান, রাত ৮টার দিকে প্রথমে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাংক পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুন রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে ভয়াবহ রূপ নেয় এবং হাউসবোটের স্টিলের কাঠামো ছাড়া বাকি অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার সময় হাউসবোটে থাকা পর্যটকরা দ্রুত পানি তীরে নেমে পড়েন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবির দাস বলেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কেউ আহত হননি, এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুড়ে যাওয়া ‘রাহাবার’ হাউসবোটের মালিক ঢাকার একজন ব্যক্তি বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্ত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ