Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ২০:৪৩, ৮ জুন ২০২৫

আপডেট: ২০:৪৩, ৮ জুন ২০২৫

কামারজানী বন্দর রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ

বালুখেকো কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

বালুখেকো কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ
ছবি: সবার দেশ

গাইবান্ধা সদর উপজেলাধীন ১২ নং কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, দৈনিক গণমুক্তির সংবাদাতা এম সাদ্দাম হোসেন (পবন) সহ এর আগে অত্র ইউনিয়নের মোট ৭ জনের নামে মিথ্যা ও হয়রানিমুলক  মামলা দায়ের করে একটি বালুখেকো কু-চক্র মহল। 

জানা গেছে, ইতোমধ্যে দৈনিক গণমুক্তি পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি এম সাদ্দাম হোসেন পবন ও কামারজানী ইউপি চেয়ারম্যান-মেম্বর ও জামায়াতে ইসলামী-ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ সাত (৭) জনের নামে করা মিথ্যা মামলায় বর্তমানে তারা সকলেই হাইকোর্ট থেকে জামিনে মুক্ত।

সে মামলায় এলাকার প্রতিবাদী চেয়ারম্যানকেও মামলার এজহারে আসামি থেকে বাদ দেয়নি বাদী বালুখেকো মিলন ও রানা। 

এরই মধ্যে আবারো অবৈধ বালু ব্যবসায়ী চক্রের নেতা মিলন মিয়া ও রানা মিয়া সহ তাদের দোসরা তৎপর হয়ে উঠেছে।

তারই সুত্রধরে মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ ছদরুল কবির আঙ্গুর, ইসলামী আন্দোলনের নেতা মোঃ মাজু আহমেদ, সচেতন ব্যক্তি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আফছার, রওশন জাহিদ, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম আউয়াল, সুজন রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল ইসলাম, জামায়াত নেতা রেজাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম (ডাবলু), মোঃ মমিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও আহবায়ক বালু মহাল কমিটি ইকবাল হোসেন ও স্থানীয় সচেতন মহলকে সাথে নিয়ে আজ বেলা ৩ ঘটিকায় কামারজানী মার্চেন্ট হাইস্কুল গেট সংলগ্নে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে কামারজানী বন্দর রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, বালু খেকো কর্তৃক স্থানীয় সুধিসমাজের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়েছে। সমাজের সচেতন মহলকে আর যাতে অহেতুক এভাবে মিথ্যা মামলায় জড়িয়ে সমাজে তাদেরকে বিব্রোতকর অবস্থায় না ফেলা হয় সেদিকে লক্ষ্য রেখে বালুখেকোদের বিরুদ্ধে হুশিয়ারি সংকেত দেন বক্তারা। 

এছাড়াও স্থানীয় জনতা ও সচেতন মহল বালুখেকো কু-চক্রদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে তাদের অবৈধ কার্যক্রম কঠোর ভাবে দমন করা এখন সময়ের দাবী।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত