Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০০:৩৫, ২১ জুন ২০২৫

যানজটে ত্রাণকর্তা ট্রাফিক পুলিশ জসিম

যানজটে ত্রাণকর্তা ট্রাফিক পুলিশ জসিম
ছবি: সবার দেশ

গাইবান্ধা জেলা শহরের প্রতিদিনের যানজট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্য জসিম উদ্দিন। শহরের ব্যস্ততম মোড়গুলোতে প্রতিদিনই তার সক্রিয় উপস্থিতি চোখে পড়ে। যেখানেই যানজট, সেখানেই ছুটে যান জসিম—দায়িত্ব পালন করেন নিবেদিতভাবে।

গাইবান্ধা শহরের রাস্তাগুলো সরু এবং নেই কোনও বাইপাস সড়ক। ফলে স্বাভাবিক যান চলাচলেও প্রায়শই জট তৈরি হয়। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাফিক জসিম হয়ে উঠেছেন অনেকের ভরসার জায়গা। তার দায়িত্বশীলতা, অভিজ্ঞতা ও নিবেদন শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

‘সবার দেশ’-এর সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সদস্য জসিম বলেন, আমি কাজের মানুষ, মানুষের পাশে থাকতে পেরে আনন্দ পাই। যানজট কমিয়ে শহরের মানুষকে স্বস্তি দিতে পারলেই আমার পরিশ্রম সার্থক মনে হয়।

শহরের পরিবহন চালক ও পথচারীদের মতে, যানজট নিয়ন্ত্রণে জসিমের মতো আরও দক্ষ ট্রাফিক সদস্য প্রয়োজন। পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সড়কব্যবস্থার উন্নয়ন সময়ের দাবি বলে জানান স্থানীয়রা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা