Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ২১ জুন ২০২৫

শার্ট-ক্যাপে ছদ্মবেশে বান্ধবীকে হলে এনে রাত কাটালেন রাবি ছাত্র

শার্ট-ক্যাপে ছদ্মবেশে বান্ধবীকে হলে এনে রাত কাটালেন রাবি ছাত্র
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে শার্ট ও ক্যাপ পরিয়ে এক নারী সহপাঠীকে হলে এনে রাত যাপন করেছেন এক ছাত্র। ঘটনাটি ঘটে গত ৪ জুন, তবে ঈদুল আজহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম। তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং মাদারীপুর জেলার বাসিন্দা। তার সঙ্গে হলে অবস্থান করা নারীও একই বিভাগের ও সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী দুই শিক্ষার্থী জানান, ৪ জুন ভোরে হল ত্যাগের সময় তারা দেখেন, এক ছাত্র সাইকেলে করে দ্রুত বের হয়ে যাচ্ছেন, পেছনে বসা এক নারী যার পরনে স্কুল ইউনিফর্মের শার্ট ও মাথায় ক্যাপ। তাদের সন্দেহ হলে পিছু নেন, কিন্তু সাইকেলের গতি বেশি থাকায় তাকে আটকানো সম্ভব হয়নি। এমনকি গেটম্যানও বাধা দিতে ব্যর্থ হন।

এ বিষয়ে নাজমুল ইসলাম জানান, ৩ জুন ছিল আমার জন্মদিন। কেক কাটার পর রাত হয়ে যায়। ওই নারী শিক্ষার্থী তার মেসে ফিরতে না পেরে আমার কাছে রাতে থাকার অনুরোধ করে। আমি মানবিক কারণে হলে নিয়ে আসি। পরদিন সকালে সে চলে যায়। তিনি আরও বলেন, বিষয়টি হলে জানাজানি হলে প্রভোস্ট তাকে ডেকে শোনেন এবং তার সিট বাতিল করেন।

হলের আবাসিক শিক্ষার্থীরা বিষয়টিকে গুরুতর অনিয়ম হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটা ভয়াবহ ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট গেট নিরাপত্তা ব্যবস্থার দায়-দায়িত্ব নিরূপণেরও দাবি জানান।

হল প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা যদি সত্য হয়, তা অত্যন্ত গুরুতর শৃঙ্খলাভঙ্গ। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।

সবার দেশ/এফএস 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব