Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১৯, ২ মার্চ ২০২৬

ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন

ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে নতুন করে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ, ২০২৬) স্থানীয় সময় রাত ৯টার দিকে পর পর দুটি বিকট শব্দে কেঁপে ওঠে পুরো শহর। এ বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিলো যে, কয়েক কিলোমিটার দূরের আবাসিক ভবনগুলোর জানালার কাঁচও প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।

বার্তা সংস্থা এএফপি এবং আল জাজিরার তথ্য অনুযায়ী, এ হামলার অন্যতম লক্ষ্য ছিলো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন (আইআরআইবি) সদর দফতর।

রোববার স্থানীয় সময় রাত ৯টায় (১৭:৩০ জিএমটি) তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং আশপাশের সরকারি স্থাপনায় এ হামলা হয়। হামলার তীব্রতা এতোই বেশি ছেলো যে বিস্ফোরণের ধাক্কায় তেহরানের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এএফপির সংবাদকর্মীরা জানিয়েছেন, হামলাস্থল থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও তাদের অ্যাপার্টমেন্টের জানালাগুলো থরথর করে কাঁপছিলো।

হামলার ঠিক আগ মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের সম্প্রচার চলাকালে জানিয়েছিলো যে, তাদের কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে হামলার পরও টেলিভিশনটির সম্প্রচার সচল ছিলো। পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানের উত্তর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

এ বিস্ফোরণের কিছুক্ষণ আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা দিয়েছিলো যে, তারা তেহরানের 'ইরানি শাসনের হৃদপিণ্ডে' নতুন দফায় হামলা শুরু করেছে। উল্লেখ্য যে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর থেকে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

তেহরানের গান্ধী হাসপাতাল এবং বেশ কিছু পুলিশ সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরানের আকাশসীমায় এখনও ড্রোন ও যুদ্ধবিমানের শব্দ শোনা যাচ্ছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য