Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ২৬ জুলাই ২০২৫

১৩তম জাতীয় সংসদ নির্বাচন

কুমিল্লা-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নাজমুল হাসান

কুমিল্লা-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নাজমুল হাসান
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে দলীয় প্রার্থী হিসেবে নাজমুল হাসানের নাম ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।

শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লা জেলা শাখার সমাবেশে সংগঠনের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বর্তমানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন।

তার রাজনৈতিক জীবনে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন নাজমুল। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় তাকে ১৮৩ দিন কারাভোগ করতে হয়। ২০২২ সালে শহীদ আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনকালে গ্রেফতার হয়ে আরও দুই মাস কারাবাস করেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়ে আবারও গ্রেফতার হন তিনি।

মনোনয়ন ঘোষণার পর নাজমুল হাসান বলেন, 

সর্বোচ্চ চেষ্টা করবো, সফলতার মালিক রাব্বুল আ’লামীন। মানুষ এখন সৃষ্টিশীল রাজনীতি চায়; পুরনো দুই দলের ক্ষমতা ও আয় কেন্দ্রিক রাজনীতি আর চায় না। জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি, তরুণদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা-২-কে পরিবর্তনের পথে এগিয়ে নিতে চাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ