Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৪, ৬ মে ২০২৫

আপডেট: ০৩:০৫, ৬ মে ২০২৫

মেঘনায় ৮টি ড্রেজারে অবৈধ বালু উত্তোলন চলছে, প্রশাসন নীরব!

মেঘনায় ৮টি ড্রেজারে অবৈধ বালু উত্তোলন চলছে, প্রশাসন নীরব!
.

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বাগ বাজার সংলগ্ন এলাকায় চলছে প্রকাশ্য বালু লুট। ৫ মে দিবাগত মধ্যরাতে চলছে বালুখেকোদের এ মহোৎসব।

স্থানীয়দের অভিযোগ, সেখানে অন্তত ৮টি ড্রেজার মেশিন বসিয়ে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করছে।

প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এভাবে নদী ও খাল-বিল কেটে ফেলা হলেও কোনও কার্যকর
ব্যবস্থা নেয়া হয়নি। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি, নদীভাঙন ও কৃষিজমি ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, এতো বড় অপারেশন কোনও প্রভাবশালী চক্রের আশ্রয়-প্রশ্রয় ছাড়া সম্ভব নয়। অভিযোগ উঠেছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বালু ব্যবসার এ ‘সিন্ডিকেট’ প্রশাসনের নাকের ডগায় চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, রাতদিন গর্জে চলছে ড্রেজার। আমরা আতঙ্কে আছি—ভিটেমাটি হারানোর শঙ্কা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রশ্ন উঠেছে—কারা এ বালুখেকো সিন্ডিকেটের পেছনে? প্রশাসন কেনো নীরব?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা