Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ৬ আগস্ট ২০২৫

বোচাগঞ্জে কালী মন্দিরে হামলা, ৫টি মূর্তি ভাঙচুর

বোচাগঞ্জে কালী মন্দিরে হামলা, ৫টি মূর্তি ভাঙচুর
ছবি: সবার দেশ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কালী মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর ঘুগিয়া শ্মশান কালী মন্দিরের পাঁচটি মূর্তি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ধারাবাহিকভাবে মূর্তিগুলো ভেঙে ফেলে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা বোচাগঞ্জ থানায় বিষয়টি জানালে থানার ওসি মো. হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেনাবাহিনীর টহল দলও সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

ওসি মো. হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, মন্দিরে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের ঘটনা ঘটতো না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী