Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ৬ আগস্ট ২০২৫

চট্টগ্রামে এসপির হুঁশিয়ারি

‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’

‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’
ছবি: সংগৃহীত

‘জুলাই ঐক্য’ ভাঙতে নতুন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ তিনি এ কথা বলেন।

ঐক্য রক্ষার আহ্বান

জুলাই যোদ্ধাদের উদ্দেশে এসপি সাইফুল বলেন, ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। যদি খেয়াল না করেন, শত্রুরা সুযোগ নেবে। এটি সাইবার ওয়ারফেয়ারের অংশ। শত্রুরা আবার আসার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, যারা একসঙ্গে যুদ্ধ করেছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্য না থাকলে কেউ রক্ষা করতে পারবে না। প্রশাসনও একই পরিণতি বরণ করবে। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পুলিশের ব্যর্থতার তদন্ত কমিশন চান ডিআইজি

একই সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ স্বীকার করেন, জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বড় ধরনের ব্যর্থতা ছিলো। তিনি বলেন, 

আমরা জানতাম পুলিশ একদিন বড় ধাক্কায় পড়বে, সেটিই হয়েছে। ৩ আগস্টের পর অনেকে বুঝতে পেরেছিলেন যে জনগণের পাশে থাকা দরকার, কিন্তু নেতৃত্ব বুঝতে পারেনি। এটা পুলিশের বিরাট ব্যর্থতা।

তিনি প্রস্তাব দেন, যেমন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন হয়েছে, তেমনি পুলিশের এ ব্যর্থতার কারণ খুঁজতে কমিশন গঠন করা উচিত। কেন পুলিশ এমন করলো, কার নেতৃত্বে, কার প্ররোচনায়, এটা কি ইন্টারনাল ইস্যু নাকি বহিঃশত্রুর কাজ—এসব জানা দরকার।

পথভ্রষ্ট না হওয়ার সতর্কতা

জুলাই আন্দোলনে অংশ নেয়া যোদ্ধাদের উদ্দেশে ডিআইজি বলেন, 

মুক্তিযুদ্ধের পর অনেক মুক্তিযোদ্ধা পথভ্রষ্ট হয়েছিলেন। আমি চাই না, আপনারাও সে পথে যান। আন্দোলনের চেতনা ধরে রাখুন, পড়াশোনা ও সৃজনশীল কাজে যুক্ত থাকুন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, আমি এমন একজন মুক্তিযোদ্ধাকে জানি, যিনি এখন দুঃখ-কষ্টে জীবনযাপন করছেন। আপনাদেরও যেন এমন পরিণতি না হয়, সে চেষ্টা করবেন। শুধু আন্দোলন নয়, ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নিন।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বদলির পরও চার্জশিট, মোহাম্মদপুরে এসআইয়ের বিরুদ্ধে তদন্ত
ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশের তালিকা প্রকাশ ইসরায়েলের
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে জামায়াতের প্রশ্ন
আপা আপা করিস না, আপা আর আসবে না-স্লোগান হবিগঞ্জ বিএনপির
ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণাঙ্গ ভাষণ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
ফিফা সংস্কারের দাবি ইউরোপের শীর্ষ চার লিগের
ককটেল সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
রাতে বাইরে, ভোরে কারাগারে-এটা দেখাই আমার জন্য কাল হয়েছে: তানভীর
দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, ভারতজুড়ে আন্দোলনের হুমকি
৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট