Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফিফা সংস্কারের দাবি ইউরোপের শীর্ষ চার লিগের

ফিফা সংস্কারের দাবি ইউরোপের শীর্ষ চার লিগের
ফাইল ছবি

ফিফার শাসনব্যবস্থায় মৌলিক সংস্কারের দাবি তুলে একজোট হয়েছে ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ—ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি আ এবং জার্মানির বুন্দেসলিগা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে চার লিগ বিশ্ব ফুটবলের বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার ক্ষমতার ওপর আরও শক্তিশালী নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন পক্ষের অংশগ্রহণ এবং ফিফার নিয়ন্ত্রক ও বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে স্পষ্ট বিভাজনের দাবি জানিয়েছে।

মূলত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি বিশেষ বাণিজ্যিক সত্তা গঠন এবং এতে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দেয়। পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বড় আয়োজনের বাণিজ্যিক অধিকারকে কেন্দ্র করে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনাটি তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত স্থগিত করা হয়।

এএফপিকে দেয়া যৌথ বিবৃতিতে চার লিগ বলেছে, ফিফার সাংবিধানিক কাঠামোর সীমানা স্পষ্ট করতে মৌলিক সংস্কার প্রয়োজন। একই সঙ্গে ব্যক্তিবিশেষের শাস্তিমূলক বিষয়গুলো রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার মতো ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে তারা।

চার লিগ আরও বলেছে, ফিফার সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের প্রভাব বিশ্ব ফুটবলের বিভিন্ন অংশের ওপর পড়ছে। তাদের মতে, শুধু প্রশাসনিক প্রক্রিয়ায় সীমিত পরিবর্তন আনলে বর্তমান সংকটের সমাধান হবে না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর আগে সদস্য দেশগুলোর ফুটবল সংস্থার সঙ্গে পরামর্শ করে শাসনব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির কথা জানিয়েছেন। ২১ সেপ্টেম্বর ২১১টি সদস্য ফুটবল সংস্থাকে পাঠানো এক চিঠিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাঠামোবদ্ধ পরামর্শের প্রস্তাব দেন।

তবে ইউরোপের চার শীর্ষ লিগ বলেছে, ফিফা সভাপতি সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে সাম্প্রতিক ঘটনার পর শুধু প্রক্রিয়াগত বা সীমিত পরিবর্তন যথেষ্ট নয়। তাদের মতে, প্রয়োজন আরও গভীর ও কাঠামোগত সংস্কার।

ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ফুটবলের বিভিন্ন পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি স্থায়ী সংস্থা গঠনের প্রস্তাবও দিয়েছে চার লিগ। তাদের প্রস্তাব অনুযায়ী, পুরুষ ও নারী ফুটবলের জাতীয় ফুটবল সংস্থা, লিগ, ক্লাব ও খেলোয়াড়দের প্রতিনিধিত্ব থাকবে এ সংস্থায়। নতুন কোনো বড় উদ্যোগ নেয়ার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করা এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

এ ছাড়া ফিফার বড় কোনও বাণিজ্যিক বা কৌশলগত উদ্যোগ নেয়ার আগে স্বাধীন মূল্যায়ন, পর্যাপ্ত তথ্য এবং সিদ্ধান্তের ভিত্তি প্রকাশের ওপরও গুরুত্ব দিয়েছে চার লিগ। পাশাপাশি ফিফার নৈতিকতা, আর্থিক ও নির্বাচনসংক্রান্ত প্রক্রিয়ায় স্বাধীন তদারকির দাবি জানানো হয়েছে।

আগামী ১৮ মার্চ ২০২৭ ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফিফা জানিয়েছে, ইনফান্তিনো আগামী নির্বাচনে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে তিনিই একমাত্র ঘোষিত প্রার্থী হিসেবে রয়েছেন।

ফিফার সংস্কার নিয়ে সাম্প্রতিক বিরোধের সূত্রপাত বেসরকারি বিনিয়োগ যুক্ত করে ফিফার বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ঘিরে। পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর উয়েফা, এএফসি ও কনক্যাকাফসহ বিভিন্ন ফুটবল সংস্থা আপত্তি জানায়। পরে ইনফান্তিনো সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সদস্য সংস্থাগুলোর সঙ্গে পরামর্শের উদ্যোগের কথা জানান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বদলির পরও চার্জশিট, মোহাম্মদপুরে এসআইয়ের বিরুদ্ধে তদন্ত
ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশের তালিকা প্রকাশ ইসরায়েলের
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে জামায়াতের প্রশ্ন
আপা আপা করিস না, আপা আর আসবে না-স্লোগান হবিগঞ্জ বিএনপির
ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণাঙ্গ ভাষণ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
ফিফা সংস্কারের দাবি ইউরোপের শীর্ষ চার লিগের
ককটেল সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
রাতে বাইরে, ভোরে কারাগারে-এটা দেখাই আমার জন্য কাল হয়েছে: তানভীর
দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, ভারতজুড়ে আন্দোলনের হুমকি
৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট