Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০১:০৩, ১২ আগস্ট ২০২৫

গাইবান্ধায় ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাইবান্ধায় ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
ছবি: সবার দেশ

গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ উদ্যোগ সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে সোমবার (১১ আগষ্ট) থেকে ৭দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

মেলার উদ্বোধন করেন জেলার প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ। এবারের প্রতিপাদ্য— ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান এবং জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিরিন আকতার।

উদ্বোধন শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। মেলায় ৪৫টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প কোন নেই। তারা নানা প্রজাতির চারা নির্বাচনের ক্ষেত্রে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণে উৎসাহিত করেন। যাতে সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক লাভবান হওয়া যায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?