Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৪, ২০ আগস্ট ২০২৫

থানায় অভিযোগ

বীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি

বীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগড় ইউনিয়নের ভাবকী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কর্তন, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৯ আগষ্ট) ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী মোঃ গোলাম আযম (২৫) বাদী হয়ে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়কৃত সম্পত্তিতে ইউক্যালিপটাস ও মেহগনি গাছ রোপন করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন মোঃ গোলাম আযম। ১৭ আগস্ট বিকালে আনুমানিক সাড়ে চারটার দিকে একই এলাকার মোঃ আব্দুল বাসেদসহ ৯ জন বিবাদী হাতুড়ি, দা, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জবরদখলের উদ্দেশ্যে মেহগনি গাছ কেটে ক্ষতি সাধন করেন।

বাদী বাধা দিতে গেলে বিবাদীরা তাকে মারধরের জন্য তেড়ে আসে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রতিবেশী আরও গাছ কাটার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনি সহায়তা পেতে দেরিতে হলেও থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ গোলাম আযম। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে বীরগঞ্জ থানার এস আই সুমন দেবনাথ জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা