Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:২০, ২৮ আগস্ট ২০২৫

ভারতে জেল খেটে ফিরলো ১৭জন শিশু কিশোর-কিশোরী 

ভারতে জেল খেটে ফিরলো ১৭জন শিশু কিশোর-কিশোরী 
ছবি: সংগৃহীত

অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যেমে  দেশে ফিরলো ১০ শিশু  কিশোর ও ৭ জন কিশোরী সহ মোট ১৭ জন। 

বুধবার (২৭আগস্ট)  বিকালে ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলো- গাজীপুর জেলার দেলোয়ার হোসেন এর মেয়ে দিপা, চাপাইনওয়াবগঞ্জ জেলার রফিকুল ইসলাম এর ছেলে  মইন খান, হবিগঞ্জ জেলার মাহবুব আলম এর ছেলে নুর আলম, গোপালগঞ্জ জেলার দিলিপ  মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, কুষ্টিয়া জেলার ইউসুফ সেখ এর ছেলে ইমরান শেখ, লক্ষীপুর জেলার ইউসুফ মিয়ার ছেলে মেহেদী হাসান, খুলনা জেলার ইয়াসিন আরাফাত এর ছেলে নাহিদ মোরল, নড়াইল জেলার গিয়াস সেখ এর ছেলে ফয়সাল সেখ, বাগেরহাট জেলার বিল্লাল হাওলাদার এর ছেলে রানা হাওলাদার, লালমনির হাট জেলার মনিন্দ্রনাথ রায় এর মেয়ে মল্লিকা রানী, কিশোরগঞ্জ জেলার কামাল উদ্দিন এর মেয়ে সামিরা আক্তার, রাঙামাটি জেলার সাইদুর এর মেয়ে সারা জান্নাত, লক্ষীপুর জেলার ইউসুফ এর মেয়ে ইমু খাতুন, পাবনা জেলার আমিরুল ইসলমাম এর মেয়ে মিথিলা রহমান, বাগেরহাট জেলার মন্টু জমাদ্দার এর ছেলে সাইম জমাদ্দার, নওগা জেলার সাহানুর সরদার এর ছেলে কমল সরদার, পাবনা জেলার জাহাঙীর হোসেন এর মেয়ে নুরজাহান খাতুন। 

ফেরত আসা শিশু কিশোর কিশোরীদের বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে। 

বেনাপোল ইমিগ্রেশন ওসি জানায় এরা বাবা মায়ের সাথে পাসপোর্ট ভিসা বাদে ভারত গিয়ে সে দেশের পুলিশের অভিযানে আটক হয়। এরপর তারা আদালতের মাধ্যেমে বিভিন্ন শেল্টার হোমে থাকার পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির মাধ্যেমে বুধবার বেনাপোল দিয়ে দেশে ফেরে। এরা সকলে দেড় থেকে ৩ বছর পর্যন্ত সেদেশে আটক ছিলো। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসারা জানায় তারা ভারতের মোম্বাই ও পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ বিবেকানান্দ  মিশন, লিলুয়া হোম,বহরামপুর মানসিক হাসপাতাল,সুকাইনা হোম,এশিয়ান সাইগো সেরেস্তা ২৪ পরগনা ,চিল্ড্রেন ফর গার্লস হোম নদিয়া, অবজারভিশন বয়েজ হোম নদিয়া,কাজিনজরুল ইসলাম বয়েজ হোম বহরামপুর, কিশোলয় চিল্ড্রেন  হোম বারাসাত , আর কে ভি মিশন উত্তর ২৪ পরগনা, শহিদ বন্দনা স্মুতি বিহালা,ও লিলূয়া এস এস হোমে ছিলেন।

যশোর মহিলা আইনজীবি সমিতির রেখা রানী বলেন, ফেরত আসাদের মধ্যে থেকে আমরা ৭ জনকে গ্রহন করে আমাদের হোমে রাখবো। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। রাইটস যশোর এর প্রতিনিধি শফি আহমেদ ও জাস্টিস ফর কেয়ার এর প্রতিনিধি বলেন আমরা ভারত থেকে ফেরত আসাদের মধ্যে থেকে ৫ জন করে  গ্রহন করেছি এদের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের কাছে হস্তান্তর করবো। 

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশী কিশোর কিশোরীদের বেসরকারী তিনটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার