Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫১, ৯ জুন ২০২৫

ভারতে চলে যাওয়া কোরবানির মহিষ ফেরত আনলো বিজিবি

ভারতে চলে যাওয়া কোরবানির মহিষ ফেরত আনলো বিজিবি
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঈদের দিন ভারতের ভেতরে ঢুকে পড়া একটি কুরবানির মহিষ উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সমন্বিত প্রচেষ্টায় মহিষটি দেশে ফেরে, যা এলাকায় ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিন সকালে রামগড় উপজেলার বাগানবাজার এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিনের কোরবানির জন্য কেনা মহিষটি অসাবধানতাবশত দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ধরার চেষ্টা করলে আতঙ্কিত মহিষটি ছুটতে ছুটতে পুরান রামগড় এলাকার সীমান্ত পিলার ২২১৪/১২-এসের পাশ দিয়ে ফেনী নদী অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে।

বিষয়টি বিজিবির বাগানবাজার বিওপির নজরে আসলে বিওপি কমান্ডার বিষয়টি রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিকভাবে ভারতের ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে মহিষ উদ্ধারে উদ্যোগ নেন।

বিএসএফ প্রথমদিন সন্ধ্যা নামার কারণে মহিষটি ধরতে ব্যর্থ হলেও রোববার বেলা ১১টার দিকে ফের তল্লাশি শুরু করে। তখন মহিষটি আবার ফেনী নদী পার হয়ে বাংলাদেশের ভূখণ্ডে ফিরে আসে। পরে বিজিবি সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও স্থানীয়দের সহায়তায় মহিষটি আটক করা সম্ভব হয়। দুপুর সোয়া ১২টার দিকে বিজিবি মহিষটি মালিক মো. নাজিম উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

মহিষ ফেরত পেয়ে নাজিম উদ্দিন বলেন, বিজিবির সহানুভূতিশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় শুধু কোরবানির পশুটি নয়, ঈদের আনন্দও ফিরে পেয়েছি। এটি বিজিবির পক্ষ থেকে আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা ও সীমান্তবাসীর পাশে থাকার এক অনন্য উদাহরণ।

এ বিষয়ে রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, কোরবানি মুসলমানদের ধর্মীয় গুরুত্বপূর্ণ ইবাদত। এমন সময়ে মানবিক সহায়তা করা আমাদের দায়িত্ব। বিএসএফের সঙ্গে সমন্বয় করে মহিষটি ফেরত আনা সম্ভব হয়েছে।

পরে মহিষটিকে রোববার কুরবানি করা হয়েছে।

স্থানীয়রা বিজিবির এ মানবিক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব