Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫
ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতের নাম ইদন মিয়া (৫৫), তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ইদন মিয়া মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন, দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই দ্বন্দ্ব তীব্র হয় এবং আজ ভোরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় গ্রুপের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও যুক্ত বলে অভিযোগ রয়েছে।

শাহ আলম চৌধুরী অভিযোগ করেন, বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুম আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেছে।

তবে কাইয়ুম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন, তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ