Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০১:০৬, ৩১ আগস্ট ২০২৫

জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন 

জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন 
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদে সহ সাধারন সম্পাদক (AGS) পদে লড়ছেন নরসিংদীর বেলাবর কৃতি সন্তান মেধাবী তরুন তুষার আহম্মেদ শাওন। 

শাওন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। 

আসন্ন জাকসু নির্বাচন ২০২৫ এ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান, তিনি নির্বাচিত হলে সকলের কাধে কাধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবেন। 
 
এ বিষয়ে শাওন সবার দেশকে বলেন , 

আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নরসিংদীর সন্তান হয়ে নির্বাচন করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সাধারণ শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে তাদের স্বপ্নপূরণে কাজ করতে চাই এবং ক্যাম্পাস প্রাঙ্গণে অপরাজনীতির বিরুদ্ধে দাড়াতে চাই।

উল্লেখ্য, তুষার আহম্মেদ শাওন নরসিংদীর জেলা ছাত্র কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয় ভোরের আলো যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের ও তার এলাকায় নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ