Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৫

বীরগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

বীরগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ
ছবি: সবার দেশ

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকঢোলের শব্দে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের দুর্গোৎসব। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ১৬৩টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মাটির প্রলেপে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব, শীঘ্রই শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠবে প্রতিটি প্রতিমা।

উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পাশাপাশি তারা প্রতিমা নির্মাণ ও রঙের কাজে মনোনিবেশ করেছেন।

২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এ বছর দেবী দুর্গা গর্জনরত সিংহে চড়ে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মহেশ চন্দ্র রায় জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্থানীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব গোপাল দেব শর্ম্মা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এবার পূজার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। তিনি বলেন, সব মণ্ডপে নজরদারি থাকবে, সার্বক্ষণিক টহল টিমও দায়িত্ব পালন করবে।

আসন্ন দুর্গাপূজা ঘিরে এখন বীরগঞ্জ জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবের বাতাস।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান উড়িয়েছেন পাইলট
বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপ করলো আওয়ামীকর্মীরা
মমতার কংগ্রেসে ফেরার জোর গুঞ্জন! সোনিয়ার সঙ্গে বৈঠক
ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
আমি কারও ব্যক্তির গাড়িতে উঠিনি— এস আলমের গাড়ি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা
দাড়ি রাখায় প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার
পাকিস্তান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩
খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি