Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটির দাবি হিন্দু মহাজোটের

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটির দাবি হিন্দু মহাজোটের
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় অষ্টমী, নবমী ও দশমী—এ তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি প্রতিমা ভাঙচুর বন্ধ, পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার এবং সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো আরও কয়েকটি দাবি উত্থাপন করেছে সংগঠনটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি জানানো হয়। মহাজোটের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুখপাত্র পলাশ কান্তি দে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • দুর্গাপূজায় অষ্টমী, নবমী ও দশমীতে সরকারি ছুটি ঘোষণা
  • প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন
  • পূজার ১০ দিন আগে থেকে অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা
  • গত বছরের মতো এবারও সেনা টহল ও কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল গঠন করা

পলাশ কান্তি দে বলেন, 

দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও বর্তমানে মাত্র দুই দিন সরকারি ছুটি থাকে। এর ফলে অনেকে পূজা-আনন্দ কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে সম্পূর্ণভাবে অংশ নিতে পারেন না। আমরা চাই সরকার তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করুক।

তিনি আরও শঙ্কা প্রকাশ করে বলেন, পূজা ঘিরে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি রয়েছে। আগের বছরগুলোতে পূজার আগে-পরে হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই চারটি জেলায় প্রতিমা ভাঙচুর হয়েছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এ বছর পূজা মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনাগুলো আরও বেশি ঝুঁকিতে পড়তে পারে।

মহাজোট নেতারা সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের সর্বোচ্চ সহায়তা কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী