Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নাটোরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নাটোরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলার প্রতিবাদে দেড় ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাকারিয়ার নাঈম স্থানীয় একটি রেস্টুরেন্টে খেতে গেলে তাকে স্থানীয়রা মারধর করে। দুপুরেই শিক্ষকেরা বিষয়টি মিমাংসা করে দেন।

এরপর সন্ধ্যায় একই রেস্টুরেন্টে খেতে যাওয়া ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী পিয়াসকে তুলে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা পিয়াসকে উদ্ধার করেন।

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাত পৌনে ৮টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সোয়া ৯টার দিকে পুলিশ আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানিয়েছেন, হামলাকারীদের আটক করার জন্য অভিযান চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব