Sobar Desh | সবার দেশ মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নাটোরে সাবেক এমপির দীঘিতে বিষ প্রয়োগে মাছ নিধন

নাটোরে সাবেক এমপির দীঘিতে বিষ প্রয়োগে মাছ নিধন
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যক্তিগত দীঘিতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে হাজারো মাছ নিধন করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় ১০ বিঘা আয়তনের ওই দীঘিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার মাছ চাষ করা হচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, ভোরে দীঘির পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়, পানিতে গ্যাস জমে এ ঘটনা ঘটেছে। তবে কিছু সময়ের মধ্যে ব্যাপক হারে মাছ মারা যেতে শুরু করলে নিশ্চিত হওয়া যায় যে, কেউ পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে।

গ্রাম পুলিশ আকরাম হোসেন বাবু বলেন, গতকাল সন্ধ্যায়ও মাছ স্বাভাবিক ছিলো। সকালে খবর পেয়ে এসে দেখি একের পর এক মাছ মরে ভেসে উঠছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আমার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে।

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম আলী (৪৫) জানান, সকালের পর থেকেই একে একে সব মাছ মরে ভেসে উঠতে থাকে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এর পেছনে নিশ্চয়ই শত্রুতা আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কমিশনার মহাসিন আলী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া জরুরি। শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে এ ধরনের মাছ মারা যাওয়ার ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ণয়ের কোনো সুযোগ নেই। সাধারণত পানিতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে এ ধরনের ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বক্তব্য পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার