Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, ৮ জন দগ্ধ

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, ৮ জন দগ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় এন এ ট্রেডার্স নামের একটি লোহার ডিপোতে হাইড্রোলিক যন্ত্রাংশের বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে এই দুর্ঘটনা। আহতদের মধ্যে তিনজন পথচারী এবং পাঁচজন ডিপোতে কাজ করছিলেন। আহতরা হলেন মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মেইন কন্ট্রাক্টর মোহাম্মদ করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মোহাম্মদ রাসেল (২৮), ও মো. বাহার উদ্দিন (৪৫)।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা আহতদের মধ্যে কেউ কেউ হাত, পা, মাথা ও মুখমণ্ডলে দগ্ধ হয়েছেন। তবে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, তাদের শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

আহত আবুল বশর খানের ছেলে মোহাম্মদ জামাল জানান, কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, আহতদের রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩৬ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ