Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ৩ অক্টোবর ২০২৫

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত

বাবার জানাজায় অংশ নিতে হাতকড়া পরা অবস্থায় প্যারোলে মুক্তি পেলেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা যুবলীগের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান (মাসুক)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে অস্থায়ীভাবে মুক্তি দেয়া হয়। দাফন সম্পন্ন হওয়ার পর আবারও কারাগারে ফেরত নিয়ে যাওয়া হয়।

মাকসুদুর রহমান খালিয়াজুরী সদর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের ছেলে। বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে ফজলুর রহমানের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়। জেলা প্রশাসনের অনুমোদনের পর প্রিজন ভ্যানে করে তাকে মদনের উচিতপুর ফেরিঘাটে আনা হয়। সেখান থেকে ট্রলারে করে খালিয়াজুরী কলেজ রোড ফেরিঘাট, পরে হেঁটে উপজেলা পরিষদ চত্বরে জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার সময় মাকসুদুর রহমানের বাম হাতে হাতকড়া পরানো ছিলো এবং সেটি একটি দড়ি দিয়ে ধরে রেখেছিলেন এক পুলিশ সদস্য। তবে পুলিশ সদস্যরাও জানাজায় শরিক হন।

২০২৩ সালের ১৬ জুলাই খালিয়াজুরী উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলার ১৬ নম্বর আসামি মাকসুদুর রহমান। মামলায় নাম এসেছে আরও ১৮৬ জনের এবং অজ্ঞাতনামা অন্তত ২৫০ জনের। ওই মামলায় চলতি বছরের ১৩ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন বলেন, তিনি তো একজন বন্দি। নিরাপত্তার স্বার্থেই তার এক হাতে হাতকড়া ছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী