Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৪, ২০ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে আওয়ামী দুর্বৃত্তরা। গভীর রাতে কাপড়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গেটের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা একটি কাপড়ে কেরোসিন মিশিয়ে তাতে আগুন ধরিয়ে গেটের সঙ্গে ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে।

তিনি জানান, দাড়িয়াপাড়া এলাকার ওই গলির ভেতরে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থানে স্থাপিত ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনও খবর তাদের কাছে আসেনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গলির প্রবেশপথে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

সবার দেশ/এফও 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল