Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৮, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৪২, ২০ নভেম্বর ২০২৬

সম্মাননা পেলেন সাংবাদিকরা

মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার

মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্থানীয় সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় মেঘনা উপজেলায় এনসিপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মেঘনা উপজেলা আহ্বায়ক এম কে রশিদ, সদস্যসচিব নাজিমুজ্জামান ছোটন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব স্বপন মাহমুদ আলভী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল রেদওয়ানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন নেতারা। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দলের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতারা।

অনুষ্ঠানের একপর্যায়ে মেঘনা উপজেলার সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্ব পালন এবং জনস্বার্থে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তাই সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।

সভা শেষে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এ পরিচিতি সভার মাধ্যমে এনসিপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে দলটি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল