Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:৫৫, ৬ অক্টোবর ২০২৫

চারটি হত্যা মামলার আসামি

দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন গ্রেফতার

দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোররাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতার অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশের সহযোগিতায় সুমনকে আটক করা হয়। পরে তাকে দাউদকান্দিতে এনে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের জুলাই মাসে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ চারটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন মোহাম্মদ আলী সুমন। সম্প্রতি তিনি ঢাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে পুলিশ গোপন অভিযান চালায়।

গ্রেফতার হওয়া সুমন দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বড় ছেলে।

ওসি জুনায়েত চৌধুরী জানান, মেজর (অব.) সুমন তিনটি হত্যাকাণ্ডসহ চারটি মামলায় আসামি। গুলশান থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরের মধ্যে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ